শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

অ্যান্ড্রয়েডে গুগল ম্যাপসের ডার্ক মোড

আইটি ডেস্ক / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

গুগলের ম্যাপসের ডার্ক মোড এবার অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে এসেছে। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি গত বছরের সেপ্টেম্বর থেকে ফিচারটির পরীক্ষা চালাচ্ছিল।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বর্তমান সময়ে আমরা সবাই একটু পর্দা সংক্রান্ত অবসাদের মধ্যদিয়ে যাচ্ছি। শিগগির গুগল ম্যাপসের ডার্ক মোড গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে চলে আসার পর আপনি চোখকে প্রয়োজনীয় বিরতি দিতে পারবেন এবং ব্যাটারি লাইফও বাঁচাতে পারবেন।’

একবার গুগল ম্যাপস আপডেটেড হয়ে গেলে গোটা ফোনের জন্যই এটিকে সচল করে নেওয়া যাবে। এজন্য ব্যবহারকারীকে সেটিংস থিম অপশনে গিয়ে ‘অলওয়েজ ইন ডার্ক থিম’ নির্বাচন করে দিতে হবে। এটি বাদেও ‘অ্যান্ড্রয়েড অটো’র জন্য আপডেট নিয়ে এসেছে গুগল।

কাস্টমাইজড ওয়ালপেপারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অটো’-তে এখন গেমেরও দেখা মিলবে। লম্বা সফরের সময়টিতে ব্যবহারকারীরা কণ্ঠনির্ভর বিভিন্ন গেম খেলে সময় পার করতে পারবেন। শুধু ‘হেই গুগল, প্লে আ গেম’ বললেই চালু হয়ে যাবে গেম।


এই ক্যাটাগরির আরো সংবাদ