শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় করোনার নতুন ধরন শনাক্ত, দু’সপ্তাহ লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে ১২৮ জনের শরীরে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন শনাক্ত হওয়ার পর এর বিস্তার ঠেকাতে নগরীটিতে দুই সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, এরই মধ্যে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চল, কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের কিছু এলাকায় হঠাৎ করোনার নতুন ধরনের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় ৯ জুলাই পর্যন্ত লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বাড়লেও গত কয়েকমাসের মধ্যে এবারই প্রথম দেশটির একাধিক অঞ্চলে করোনার ডেল্টা ধরন শনাক্ত হয়েছে।

অন্যদিকে সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে দেশটির উচ্চ পর্যায়ের নেতাদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।

কোষাধ্যক্ষ জোশ ফ্রাইডেনবার্গ বলেছিলেন, অস্ট্রেলিয়া একটা জটিল সময়ের মধ্য পড়েছে, করোনার ডেল্টা ধরন শনাক্তের পর দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভাইরাসটির আরও বিস্তার রোধে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রোববার থেকেই অস্ট্রেলিয়ার ডারউইন শহরেও করোনাভাইরাসের একই ধরনের প্রাদুর্ভাবের কারণে বাসিন্দাদেরকে দুইদিন ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

ভাইরাসের এ ধরনটি যে মাত্রার সংক্রামক, তাতে আগামী কয়েকদিন আজকের তুলনায় বেশি আক্রান্ত মিলবে বলেই আশঙ্কা করছি আমরা, সিডনিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী গ্লেডিস বেরেজিক্লিয়ান।

দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজার ৪৫০ জনের মতো কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৯১০ জনের।

অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে দেশটিকে অনেক ছোট ছোট প্রাদুর্ভাব মোকাবেলা করতে হয়েছে। শনাক্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত, হাজার হাজার মানুষকে নির্দিষ্ট সময় আইসোলেশনে রাখা এবং ছোট ছোট লকডাউনের মাধ্যমে তারা এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণকে মোটামুটি নিয়ন্ত্রণেই রেখেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ