শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

অবশেষে টস জিতলেন কোহলি

স্পোর্টস ডেস্ক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

জন্মদিনে ভাগ্য সুপ্রসন্ন। অবশেষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতলেন বিরাট কোহলি। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক। সুতরাং দুবাইয়ে আজ রান তাড়া করবে ভারত।

প্রথমে ব্যাট করলে নেট রান-রেট বাড়িয়ে নেয়ার বাড়তি সুযোগ থাকে। যদিও কোহলি সম্ভবত জয় নিশ্চিত করতেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন। তিনি পরে ব্যাট করতে চাওয়ার কারণ হিসেবে শিশিরের কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শেষ ৬টি ম্যাচেই টস হেরে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সেদিক থেকে টস হারের ধারা কাটল বলা যায়।

এদিকে, সেমিফাইনালের টিকিট হাতে পাওয়ার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডের শেষ ম্যাচটি হারার দিকে। কিউয়িরা না হারলে ভারতের পক্ষে শেষ চারের টিকিট হাতে পাওয়া সম্ভব নয়। তবে শেষ দিন পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রাখতে ভারতকে সুপার লিগের শেষ দুটি ম্যাচে জিততেই হবে।

যদিও শুধু জিততে হবে বলা ভুল, বরং বড় ব্যাবধানে জিতে নেট রান-রেট বাড়িয়ে নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে যেমন বড় জয় তুলে নেন কোহলিরা, ঠিক তেমনিভাবে স্কটল্যান্ডকেও দাপটের সঙ্গে হারাতে পারলে অঘটনের আশায় বসে থাকা ভারতের সম্ভাবনা বাড়বে সন্দেহ নেই।

যদিও স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তারা প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারিয়েছে। সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে ১৬ রানে হারলেও কঠিন টক্কর দিয়েছে। তাছাড়া তাদের হারানোরও কিছুই নেই।

বরং ভারতের মতো সেরা দলের বিরুদ্ধে জিততে পারলে সেটাই হবে বিশ্বকাপে তাদের সেরা প্রাপ্তি। সুতরাং তারা ভারতকে হতাশ করার মরিয়া প্রয়াস চালাবে নিশ্চিত। তবে ভারত এই ম্যাচে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামে। তারা শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে ফেরায় বরুণ চক্রবর্তীকে।

স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েৎজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, অ্যালাসডায়ার ইভান্স, সাফিয়ান শরিফ ও ব্র্যাড হোয়েল।

ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ