শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

অবশেষে জয় পেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

অবশেষে জয় পেলো ব্রাজিল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে সেলেসাওরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে তাদের মাটিতেই ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে ব্রাজিল-ইংল্যান্ডের লড়াই ছিলো সমানে সমানে। গোলমুখেও ১৪টি শট করে দু’দল।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশকিছু সুযোগ পায় তারা। তবে দু’দলের রক্ষণভাগের খেলোয়াড়দের কড়া পাহারায় গোল আসেনি।বিরতির পরও একই ধাচে চলে খেলা। ৮০ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ব্রাজিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল পায় এনড্রিক।

গোলটিতে জড়িয়ে আছে ভিনিসিউসের নামও। রিয়াল তারকার শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান এনড্রিক।একেবারে শেষ সময়ে এনড্রিক দ্বিতীয় গোলের দেখা পেতেও পারতেন। তবে তার শট ঠেকিয়ে ব্যবধান বড় হতে দেননি পিকফোর্ড।

অবশেষে তার গোলেই ৬ মাস পর জয়ের হাসি হেসেছে ব্রাজিল। এই ওয়েম্বলিতে ২১ ম্যাচের মধ্যে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেইনকে ছাড়া খেলা ইংল্যান্ড। এখানে তারা সবশেষ হেরেছিল ২০২০ সালের অক্টোবরে, উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে।

এদিকে, ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি। দলের হয়ে গোলদুটি করেন ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ