শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

অজিদের বিপক্ষে উইলিয়ামসনের অবিশ্বাস্য রেকর্ড!

স্পোর্টস ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তবে এবারের আসরে একেবারেই ফর্মে ছিলেন না কিউয়ি কাণ্ডারি। যাও রান করেছেন সেখানে স্ট্রাইক রেট তো ছিল ১০০-র নীচে। সেই অবস্থায় ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে গড়লেন দুর্দান্ত এক নজিরও।

দুবাইয়ে এদিন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুর্দান্ত নজির গড়লেন উইলিয়ামসন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ- এই তিন ফরম্যাটের বিশ্বমঞ্চের নক-আউটেই অর্ধ-শতরান করার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক।

একনজরে দেখে নেয়া যাক উইলিয়ামসনের অনন্য নজির-

  • ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৭ রান করেছিলেন কেন উইলিয়ামসন।
  • ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে সেই ভারতের বিপক্ষেই অপরাজিত ৫২ রান করেন উইলি। প্রথম ইনিংসে করেছিলেন ৪৯ রান।
  • আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ৪৮ বলে ৮৫ রান। এই ইনিংসে খেলার পথে ১০টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকান উইলিয়ামসন। যে ইনিংসে চড়ে অজিদের বিপক্ষে ১৭২ রানের চ্যালঞ্জিং স্কোর গড়ে কিউয়িরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ