শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

অক্সিজেনের অভাবে ভারতে আরও ২৪ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

দিল্লি, উত্তরপ্রদেশের পর এবার অক্সিজেনের অভাবে কর্নাটকের সরকারি হাসপাতালে ২৪ জন কোভিড রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার চামরাজনগর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছ, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কোভিড রোগী। গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এ নিয়ে জরুরি বৈঠকও তলব করা হয়েছে।

চামরাজনগর জেলা হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, ‘রোববার রাত ১২টা থেকে ২টার মধ্যে এসব রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।’ হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ