শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৪

কুমিল্লা ব্যুরো / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৯ জনে।

রোববার (৪ জুলাই) কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৭৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৭জনে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫ শতাংশ।

এদের মধ্যে ৫৮ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মোবারক হোসেন আরও জানান, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন, ব্রাহ্মণপাড়ার একজন এবং দাউদকান্দি উপজেলার একজন রয়েছেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক মহিউদ্দিন জানান, চলতি সপ্তাহে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। সবাইকে আরও সচেতন হতে হবে। মাস্কের ব্যবহার বাড়াতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ