শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত পাকিস্তানি আর্টিলারি শেল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি আর্টিলারি শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল।

রোববার বিকাল আখাউড়া উপজেলার খালাজুড়া থেকে আনোয়ারপুর রাস্তার পাশে চাঁনপুর বিলে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের ক্যাপ্টেন নাদিয়া নুসরাতের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল আর্টিলারি শেলটি ধ্বংস করে।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর আখাউড়া পৌর শহরের নারায়ণপুর বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারি দোকান থেকে শেলটি উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত আর্টিলারি শেলটি অবিস্ফোরিত রয়ে যায় এবং এটি সচল ছিল না।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত বছরের ১১ নভেম্বর আখাউড়া বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে শেলটি উদ্ধার করা হয়েছিল। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরণ দলকে খবর দেয়া হয়। পরে রোববার বিকালে আর্টিলারি শেলটি ধ্বংস করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ