শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

চাঁদপুরে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

চাঁদপুরে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। প্রথম দিন থেকেই শহরজুড়ে এ বাহিনীর সদস্যরা বেশ কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (৩ জুলাই) বিধিনিষেধের তৃতীয় দিন দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের মাইকিং করতে দেখা গেছে। মাইকে তারা বলছেন, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। নিয়ম-নীতি মেনে চলুন, না হলে আমরা কঠোর অবস্থানে যাব।

এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন সায়েম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জেলায় টহল দিয়ে যাচ্ছি। আমরা জনগণকে অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দিচ্ছি। যারা সড়কে বের হচ্ছেন, তাদের শতভাগ মাস্ক পরা নিশ্চিত করছি।

তিনি আরো বলেন, তৃতীয় দিনে মানুষের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা কঠোর হতে চাই না। যদি পরিস্থিতি স্বাভাবিকের বাইরে চলে যায়, তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। তাই জনগণকে বলব, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।

লকডাউন বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজও বেশ তৎপর। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তিনি কাজ করছেন, তিনি বলেন, অতি জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।

তিনি বলেন, জনগণ যদি নিয়ম না মানে, তাহলে আমরাও কঠোর হতে বাধ্য হব। তাই সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছি। কেউ কোনো সমস্যায় পড়লে ৩৩৩ নম্বরে আমাদের ফোন করে জানালে, আমরা সমাধান করার চেষ্টা করব। জেলা প্রশাসন থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ