শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

চাঁদপুরে বিধিনিষেধ অমান্য করায় অর্থদণ্ড

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৯ মামলায় ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

তিনি বলেন,  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ মামলায় ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে শহরের বাবুরহাট এলাকায় তৃপ্তি হোটেলে মানুষকে বসিয়ে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় আনসার, ট্রাফিক পুলিশ ও  জেলা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

চাঁদপুর সদর উপজেলার মহামায়া, শহরের বাবুরহাট, ওয়ারলেস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও মোলহেড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ