শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ২২ মৃত্যু

রাজশাহী ব্যুরো / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২২ জন। এরমধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁ ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোর ১ জন ও ঝিনাইদহ ১ রয়েছেন। এদেরমধ্যে করোনায় মারা গেছেন ৫ জন এবং এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৩১ দিনে মোট ৩৭৯ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪০৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯.৯০%।

এ ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪০৫টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৬২ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন।

এদিকে, করোনাভাইরাসের বিস্তাররোধে সারাদেশের ন্যায় সাত দিনের জন্য রাজশাহীতেও আরোপিত চলাচলে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য পুলিশের পাশাপাশি রাজশাহী সিটি এবং প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর দুইটি করে টিম এবং ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সরকার ঘোষিত প্রজ্ঞাপনে জনসাধারণকে অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ