শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৯৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
করোনা ভাইরাস (প্রতীকী ছবি )

টাঙ্গাইল জেলায় মঙ্গলবার সর্বোচ্চ একশ ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৪৩৭টি নমুনা পরীক্ষা করে এ আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। এই সময়ে মারা গেছেন একজন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে ১৪ জন করে, মধুপুরে আট জন, ধনবাড়ী ও মির্জাপুরে ছয় জন করে, সখীপুর ও নাগরপুর তিনজন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সাত হাজার ৩৮৭ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১০৮ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছর ৮ এপ্রিল প্রথম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর মঙ্গলবার এতো বেশি সংখ্যক রোগী শনাক্ত হল।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব জানান, রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ছয়টি শয্যার সব গুলোতেই করোনা রোগী রয়েছে। তাই আইসিইউ সেবার প্রয়োজন এমন রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে। মঙ্গলবার করোনা সন্দেহে ৫১ জন এবং করোনা আক্রান্ত ২২ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্যবিধি না মানার ফলে গত দুই সপ্তাহ যাবত টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল, কালিহাতী ও এলেঙ্গা পৌর এলাকায় সপ্তাহব্যাপী কঠোর বিধি নিষেধ পালন করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ