শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

মগবাজার বিস্ফোরণে আরও একজনের মরদেহ উদ্ধার

ঢাকা ব্যুরো / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

মগবাজার বিস্ফোরণ ঘটনার দুইদিন পর ওই ভবনের ধংসস্তুপ থেকে ফায়ার সার্ভিস রেসকিউ টিম খুঁজে পেয়েছে নিখোঁজ কেয়ার টেকার হারুনুর রশীদের মরদেহ।

কারো কারো অবহেলার কারণে ওই বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে, এমন অভিযোগ এনে থানায় মামলা করেছে পুলিশ।

মগবাজার বিস্ফোরণে অবকাঠামো ও মূল্যবান সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণ গেছে অন্তত পাঁচজনের। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশত মানুষ।

কাদের অবহেলায় এই হতাহতের ঘটনা জানতে তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। একইসঙ্গে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চলছে তদন্ত কার্যক্রম। মামলা হয়েছে রমনা থানায় বলে জানিয়েছেন রমনা অপরাধ বিভাগের ডিসি মো. সাজ্জাদুর রহমান।

ঘটনার পর থেকেই সেই ভবনের কেয়ার টেকার হারুনুর রশীদকে খুজে পাওয়া যাচ্ছিলো না। বিকেলে ধংসস্তুপের নিচে তার লাশ খুজে পায় ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা। পরে আরও লাশের সন্ধানে চলে ডগ স্কোয়াড তল্লাসী।

বিস্ফোরণ ঘটনায় ১৬ ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে মৌচাক থেকে বাংলামোটর পর্যন্ত ফ্লাইওভার। নিচের রাস্তা চলাচলও স্বাভাবিক।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, কি কারণে ওই বিস্ফোরণ এবং কারা জড়িত তা খুঁজে বের করতে আরো সময় লাগবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ