শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

মতলব উত্তরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

মতলব উত্তর প্রতিনিধি / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে পুলিশ।
সোমবার সকাল থেকে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামালের নেতৃত্বে বাজার বিভিন্ন অলিগলি টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। এ সময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা।
গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। উপজেলার বিভিন্ন বাজারে শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে- নিত্যপয়োজনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো উপজেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করছে থানা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
এই কর্মসূচি বাস্তবায়ন করতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামালের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ’সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা  ।


এই ক্যাটাগরির আরো সংবাদ