শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

মতলব উত্তরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গরীব, অসহায়, দুঃস্থ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে ঢেউটিন ও গৃহ নির্মাণ চেক বিতরণ করা হয়েছে। 
রবিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৭ জন গরীব, অসহায়, দুঃস্থ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে ঢেউটিন ও গৃহ নির্মাণ চেক বিতরণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে মতলব উত্তর ও দক্ষিণ এলাকার জনপদে উন্নয়নের ছোয়া লেগেছে,দেশের বিভিন্ন দুর্যোগে সরকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম গ্রহন করেছে । এর ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে এর সুদিধা ভোগ করছেন। তিনি আরো বলেন সরকারের পক্ষ হতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী সাধারন সম্পাদক রতন ফরাজী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ