শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলে করোনায় ১৪ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

রাজশাহীতে বিশেষ লকডাউন বাড়ানোর পরও করোনা রোগীর সংখ্যা ও মৃত্যু আশংকাজনক হারে বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।

মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে তৃতীয় বারের মতো বিশেষ লকডাউন চলছে। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক, পুলিশ ও আওয়ামী লীগ নেতারা মাঠে কাজ করছে। মহানগরীতে পুলিশের কড়া নজরদারী ও চেকিং চলছে।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে।  হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহীর ৪০০ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। হাসপাতালে করোনায় ভর্তি আছে ৪২৩ জন রোগী। আইসিইউতে ভর্তি আছে ১৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৩০ শতাংশের উপরে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে প্রাণ হারানো ১৪ জনের মধ্যে রাজশাহীর ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ