শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সজনে পাতার চা

হেলথ ডেস্ক / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

সজনে গাছের পাতা খুবই উপকারী। এই গাছের পাতা শাক হিসেবে যেমন খাওয়া যায়। তেমনি পাতা শুকিয়ে গুঁড়ো করে চা-কফি বা খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। এ ছাড়া ভেষজ গুণসমৃদ্ধ এই গাছের ছাল ও বীজও শুকিয়ে গুঁড়ো করে খেলে নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

সজনে পাতার গুঁড়ো দিয়ে তৈরি চা নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়।

সজনে পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গেছে, সজনে পাতায় ফ্যাটের বদলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। এ কারণে এটি ওজন কমাতে কার্যকরী। এ ছাড়া লো-ফ্যাটের হওয়ায় বারবার এই চা খেলেও ওজনের কোনো সমস্যা হয় না।

সজনে পাতার চা খেলে ওজন কমার পাশাপাশি উচ্চরক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে থাকা কিউএরসেটিন উপাদান উচ্চরক্তচাপ কমাতে ভূমিকা রাখে। একই সঙ্গে এই চা প্রদাহ কমাতেও সাহায্য করে।

যেভাবে বানাবেন সজনে পাতার চা

অনেক সুপারশপ বা অনলাইন শপে আজকাল সজনে পাতার গুঁড়ো পাওয়া যায়। বাড়িতে গাছ থাকলে সেটি শুকিয়েও গুঁড়ো করতে পারেন। কিছু গুঁড়ো পানিতে ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি হবে সবুজ মোরিঙ্গা চা।

চাইলে এর সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে নিতে পারেন। এ ছাড়া সজনে পাতা ভালো করে ধুয়ে পানিতে ফুটিয়ে ছেঁকে নিলেও ভালো ফল পাওয়া যায়।

তবে কারও যদি দীর্ঘমেয়াদি কোনো অসুস্থতা থাকে, তা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এই চা খেতে পারেন।

  • সূত্র : এনডিটিভি


এই ক্যাটাগরির আরো সংবাদ