শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মতলবে কোস্টগার্ডের অভিযানে ৩ কোটি ১৭ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ

শ্যামল সরকার, চাঁদপুর / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে ৩ কোটি ১৭ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ।

বৃৃৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিকের চৌকসতায় জেলার দক্ষিণ মতলব থানার মতলব বাজারের টিন পট্টি এলাকায় ০৪ টি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩’শ ৩০ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়।


বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত বাজার সংলগ্ন এলাকায় চারটি দোকান তল্লাশি করে ১৫ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩’শ ৩০ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়। এ সময় ০২ জন অবৈধ জাল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ ৫৭ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী কার্যক্রমের জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা  ফাহমিদা হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ