চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল মাষ্টার। মতলব উত্তরের মোহনপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বক্তব্য রাখেন ল, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মেম্বার, আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী বেগম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবাদুল হক মৃধা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের নেতা আবু হানিফ অভি প্রমুখ।উল্লেখ্য, মতলব উত্তরের মোহনপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার্থে আলোচনা অনুষ্ঠানের পরে নেতা কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।