শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

চুল পাকা রোধে পেঁয়াজের তেল

লাইফস্টাইল ডেস্ক / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্পবয়সে চুল পাকা শুরু হয়েছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল এর অভাবে চুল পাকতে পারে। আর তরুণ বয়সে পাকা চুল অনেক বিব্রতকর একটি ব্যাপার। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই সবসময় অস্বস্তিতে ভোগেন। কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দ্বিধাবোধ করেন। অল্প বয়সে যাদের চুল পাকে তাদের চুল পাকা রোধ করতে পেঁয়াজের তেল বেশ কার্যকর। এই তেল নতুন করে চুল গজাতেও বেশ সহায়ক। আর এই পেঁয়াজের তেল তৈরি করতে পারেন বাসাতেই। এক বছর পর্যন্ত বয়ামে সংরক্ষণ করা যাবে এই তেল।

যেভাবে বানাবেন পেঁয়াজের তেল :

উপকরণ:

নারকেল তেল- ১ কাপ, মেথি দানা- ১ টেবিল চামচ, পেঁয়াজ- মিডিয়াম সাইজের ২টি, রসুন- ১/৪ কাপ, সরিষার তেল- ১/৪ কাপ ও ২/৩ কাপ, কারি পাতা- আধা কাপ, ভিটামিন ই ক্যাপসুল- ৫টি (ছোট আকারের)

তৈরি পদ্ধতি:

মেথি দানা ২ টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। পেঁয়াজ বড় টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিন। রসুনের কোয়া ও ১/৪ কাপ সরিষার তেল দিয়ে দিন। মিহি করে ব্লেন্ড করে নিন। মিশ্রণে কারি পাতা ও ভিজিয়ে রাখা মেথি দানা দিয়ে আবারও ব্লেন্ড করুন।

মোটা তলানিযুক্ত আয়রনের কড়াইয়ে নারকেল তেল ও ২/৩ কাপ সরিষার তেল দিন। ভালো করে মিশিয়ে দিন। চুলার আঁচ একদম মৃদু থাকবে। ব্লেন্ডারে তৈরি করা মিশ্রণটি দিয়ে দিন। ৪০ থেকে ৪৫ মিনিট চুলায় রেখে নাড়ুন অনবরত। নামিয়ে একটি ছাঁকনির উপর পাতলা কাপড় বিছিয়ে আলাদা করে নিন তেল। এই তেল কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত। পেঁয়াজের মিশ্রণটিও ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন হেয়ার প্যাক হিসেবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ