শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে ১৫ মণ পাঙাস মাছের পোনা জব্দ

শ্যামল সরকার, চাঁদপুর / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

চাঁদপুর স্টেশন কর্তৃক অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬০০ কেজি (১৫মণ) পাঙাস মাছের পোনা জব্দ করা হয়। 

শনিবার (১৯ জুন) রাতে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে মাছের পোনা জব্দ করে।

রোববার (২০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুরের মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০০ কেজি (১৫মণ) পাঙাস মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙাস মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অবৈধ মৎস্য আহরণ বন্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর উপস্থিতিতে পাঙাস মাছের পোনাগুলো স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ