শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

চাঁদপুরের শাহরাস্তির আন্তঃজেলা মাদক কারবারি নূরুজ্জামান সুমনকে (৪০) ইয়াবা এবং গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরবাজার এলাকা হতে তাকে আটক করা হয়।

শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স উপজেলার ঠাকুর বাজারে নূরুজ্জামান সুমনের ব্যবসা প্রতিষ্ঠান আকরাম পোল্ট্রি দোকানে অভিযান চালায়।

এসময় দোকানে তল্লাশী চালিয়ে পুলিশ ৫২ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করে।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটক নূরুজ্জামান সুমন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বের ১০টি মাদক মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ