শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

হাজীগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আহত: ৫

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে আল-আরাফাহ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত হয়েছে। ২০ জুন রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ বারেকের ব্রিজের কাছে হাটখোলা বাড়ি সংলগ্নে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের যাত্রীরা সবাই আহত হয়। আর আল-আরাফাহ বাসটি ছিল ঢাকামুখী।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, আহতরা চারজন একই পরিবারের বলে জানা গেছে। তারা সবাই রামগঞ্জ উপজেলার চন্দ্রাপুর এলাকার বাসিন্দা। তারা হলো- শিশু মাহি (৫), ইব্রাহীম (৩৩), সুমাইয়া (২৮), মোহাস (১০)। এছাড়া আহত দিদার হোসেনের বাড়ী গৌরীপুর এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর আহত ৫ জনকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ