শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সমন্বিত পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

মরণনেশা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এতে সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আব্দুল মান্নান, ফখরুল ইমাম, গোলাম মোহাম্মদ সিরাজ, আরমা দত্ত উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুপারিশ করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, বৈঠকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দক্ষ জনবল বৃদ্ধি, চিকিৎসা ও আবাসন সুবিধা বাড়ানো এবং দায়িত্ব পালনে তদারকি বাড়ানোর সুপারিশ করা হয়।

দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জোরালো ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়ির সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ