শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

যশোরে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

যশোর ব্যুরো / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

যশোর জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শুক্রবার জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃত্যুর সখ্যা একশ পার হলো। জেলায় মোট মৃতের সংখ্যা ১০১ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের যশোর জেলায় সর্বোচ্চ ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়, ৫৩৮টি নমুনা পরীক্ষা করে ২৪৭ জনের করোনা শনাক্ত হয়। আর যশোর জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন্ট পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ জনের। এই নিয়ে গত এক সপ্তাহে যশোরে এক হাজার ৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৪ জন।

যশোর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, যশোরে গত ১২ জুন করোনা আক্রান্ত হন ১৫০ জন। এছাড়া ১৩ জুন আক্রান্ত হন ৯২ জন, মারা যান পাঁচজন, ১৪ জুন আক্রান্ত হন ২৪৯ জন, মারা যান তিনজন, ১৫ জুন আক্রান্ত হন ২৩৫ জন, মারা যান পাঁচজন, ১৬ জুন আক্রান্ত হন ২০৬ জন, মারা যান চারজন এবং ১৭ জুন আক্রান্ত হন ২০৩ জন ও মারা যান তিনজন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ২৪৪ জন। মারা গেছেন ১০১ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪১ জন।

এদিকে, প্রতিদিন যশোরের করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

যশোর পৌর এলাকা ও আশপাশের চারটি ইউনিয়নে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। প্রশাসন কঠোর অবস্থানে থাকলে সাধারণ মানুষের মধ্যে বিধি-নিষেধ মানার আগ্রহ কম।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যশোরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ভিত্তিক লকডাউন চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

করোনা নিয়ন্ত্রণে জনসাধারণের স্বাস্থ্য বিধি মানার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ