শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে । নিহত ছাত্র মো. নাদিম হোসেন (১৬) উপজেলার ২ নং বালীথুবা ইউনিয়নের সানকিসাইর গ্রামের রাজমেস্তরী মুহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, ঐ দিন বিকাল ৪টার দিকে পাশ্ববর্তী বাড়ীতে খেলছিল নাদিম। এক পর্যায়ে ঐ বাড়ীর জাহাঙ্গীরের পাকঘরে অটরিকসার তার লাগাতে গিয়ে বৈদ্যুৎতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। নাদিমের পরিবার খবর পেয়ে তাকে বালীথুবা পল্লী চিকিৎসক ডাঃ হারুন অর রশিদের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের বাবা মুহাম্মদ হোসেন জানান, তার ছেলে ঢাকা সাইনকোর্ড মিফতাহুল উলুম একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসা ছুটি হওয়ায় গত কয়েক দিন আগে গ্রামের বাড়িতে আসছে। খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত নাদিম ছিলেন একজন কোরআনে হাফেজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ