শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

আম খাওয়ার পর যেসব খাবার খাবেন না

হেলথ ডেস্ক / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বাজারে এখন নানা আমের সমাহার। এই ফল নানা পুষ্টিগুণে ভরপুর। আমে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও খনিজ লবণসহ শরীরের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। তবে আম খাওয়ার পরে কিছু খাবার খেলে স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।

যেমন-

পানি : কথায় আছে, ফল খাওয়ার পর পানি খাওয়া ঠিক নয়। আমের ক্ষেত্রেও এটি শতভাগ সত্যি। আম খাওয়ার পর পানি খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। হতে পারে পেট ব্যথাও। তাই আম খাওয়ার অন্তত আধঘণ্টা পর পানি পান করা উচিত। বিশেষজ্ঞদের মতে, এই ফলের মধ্যে প্রচুর হাইড্রেটিং শক্তি রয়েছে যা তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট। তবে যদি ফল খাওয়ার পরেও কেউ যদি তৃষ্ণার্ত বোধ করেন তবে কমপক্ষে ৩০ মিনিট পর পানি পান করা উচিত। বেশিরভাগ চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা ফল ও পানি পানের মধ্যে কমপক্ষে ৪০-৫০ মিনিট ব্যবধানের পরামর্শ দেন।

দই : আমের সঙ্গে ভুলেও দই মিশিয়ে খাওয়া ঠিক নয় কারণ দই আর আম এক সঙ্গে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে চামড়ায় অ্যালার্জি হতে পারে। এছাড়াও হজমে সমস্যা, একমনকী পাকস্থলীতে বিষক্রিয়াও দেখা দিতে পারে।

করলা : আম খাওয়ার পর কখনই করলা খাওয়া ঠিক নয়। এতে বমিভাব হতে পারে। অনেকের বমিও হতে পারে।

ঝাল ও মসলাযুক্ত খাবার : আম খাওয়ার সাথে সাথে ঝাল কিংবা মসলাযুক্ত খাবার খেলে হজমে সসম্যা দেখে দিতে পারে। হতে পারে অ্যালার্জির সমস্যাও।

কোমল পানীয় : আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে প্রমাণ পাওয়া গেছে। আম আর কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকায় রক্তে ব্লাড সুগারের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকে। এর ফলে ডায়াবেটিস রোগীদের বিপদ হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ