শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

হাজীগঞ্জে জেলা প্রশাসকের মত-বিনিময় সভা

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তাদের সাথে এ প্রথম মত-বিনিময় করেন।

বৃহস্পতিবার (১৭ জুন) হাজীগঞ্জ উপজেলা ই- সেন্টারে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় জেলা প্রশাসক বলেন,প্রধানমন্ত্রীর অঙ্গীকার মুজিবর্ষে কোন গ্রহহীন থাকবে না। সেই লক্ষ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সরকার গৃহহীন পরিবারগুলো কে ঘর দিচ্ছে। আর তা সরকারী জায়গা করে দিচ্ছে। এখানে কেউ বাধাঁ দেওয়ার কিছু নেই। আমি একজন বিক্ষুক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবার জন্য জেলা প্রশাসক।

আপনাদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসকের দরজা খোলা রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষ সরকারের চলমান কাজে আন্তরিক ভাবে সহযোগিতা করবেন বলে আমি জেলা প্রশাসক হিসাবে সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য,হাজীগঞ্জ উপজেলা দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পে যাদের জমি ও ঘর নেই এমন ১০৫ টি পরিবারকে নতুন ঘর উপহার দিতে যাচ্ছে। সেই লক্ষে উপজেলা প্রশাসনের কাজের সর্বশেষ অগ্রগতি ও রাজারগাঁও ইউনিয়নে নতুন ভুমি অফিস উদ্বোধনের লক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ হাজীগঞ্জে এ প্রথম আনুষ্ঠানিক আগমন।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো.মাঈনুদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ