শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

কচুয়া-বরুড়া সড়কের কচুয়ার অংশ যান চলাচলের অনুপযোগী

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার অতি পরিচিত এবং ব্যস্ত সড়ক কচুয়া টু বরুড়া ভায়া আড্ডা সড়ক। কুমিল্লার সাথে ভায়া সড়ক হিসেবে পরিচিত অতিগুরুত্বপূর্ণ এ সড়কের কচুয়া অংশে সুবিদপুর হতে শ্রীরামপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক যান বাহন চলাচলের অনুপযোগী।


হালকা বর্ষনে বিভিন্ন স্থানে গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি নামলেই পানিতে একাকার হয়ে যায় সড়কের বেশ কিছু অংশ । কোন্ পাশ দিয়ে গেলে গাড়ী নিরাপদে পার হবে সেই চিন্তা মাথায় নিয়ে পার হতে হয় চালককে।


বর্ষা মৌসুম মাত্র শুরু এখনই সড়কের বেহাল দশা,  এ সময়ে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করেন চালকরা।

 যানবাহন চলাচলের উপযোগী করার যে কোন উদ্যোগ হাতে নিতে কচুয়ার সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি সহ  সংশ্লিষ্ট বিভাগের প্রতি সু-দৃষ্টি কামনা করেন যানবাহন চালক সহ যাত্রীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ