শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মতলব উত্তরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের অবহিতকরণ কর্মশালা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে কোভিড-১৯ সিচুয়েশনে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে আইপিসি ফর এফপি-এমএনসিআরএএইচ সার্ভিসেস বিষয়ক এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চাঁদপুর এর উপপরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, ডাঃ নাসির উদ্দিন, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী প্রমুখ। এসময় পরিবার পরিকল্পনা দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিন


এই ক্যাটাগরির আরো সংবাদ