শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে ব্যাংকে চুরি হওয়া টাকা দুই দিনেই উদ্ধার করেছে পুলিশ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকে চুরি হওয়ার ২দিনের মধ্যেই টাকা উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবারে (১২ জুন) রাত ১টা ৪০ মিনিটের সময় ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকায় হাজীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম এর নেতৃত্বে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গিয় ফোর্সসহ, অভিযান পরিচালনা করে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ফকির বাজার শাখার ১শত গজ পিছনে পূর্ব দিকে উঁচু জমিতে গর্তের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ব্যাংক থেকে চুরি যাওয়া ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, এস আই জামাল, স্থানীয় দফাদার শাহজাহান, ঔষধ ব্যবসায়ী ইউসুফ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উদ্ধার অভিযান ও তল্লাশীকালে দফাদার শাহজাহান নিজ হাতে টাকা গুলি পরিত্যক্ত অবস্থায় একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করেন। তিনি আরো বলেন, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা হবে।

উল্লেখ্য, ৯ই জুন বুধবার রাতে যে কোন সময় ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙ্গে চোর চক্র ভিতরে ডুকে ৬ লক্ষ টাকা নিয়ে যায়। এছাড়া ব্যাংকে গ্রাহকের বিদ্যুৎ বিলের অর্থও চোর চক্র নিয়ে যায়। ব্যাংকের সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিবিআর মেশিনটিও চোর চক্র খুলে নিয়ে যায়। ফলে তাদের শনাক্ত করা সম্বভ হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ