শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ ঠাণ্ডা রাখতে এবং জীবনধারণের অতিপ্রয়োজনীয় অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পেতে গাছ লাগানোর বিকল্প নেই।

আজ রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের পরিবেশ রক্ষার্থে সরকারিভাবে গত বছর আট কোটি গাছের চারা লাগানো হয়েছে। এবারও আট কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সবাই মিলে গাছ লাগিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম হব।

পরিবেশমন্ত্রী বলেন, মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেরই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকালে এর গুনগতমান বজায় রাখতে তিনি উপস্থিত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

শাহাব উদ্দিন বলেন, সব ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের পরেও দেশবিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব দেশদ্রোহী ও ভণ্ড ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

অনুষ্ঠনের পর মন্ত্রী ঈদগাহবাজার-মালিশ্রী-মাইজমজুরী-রাস্তা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা (বটুলী) রাস্তার উন্নয়ন ও সংস্কারকাজ পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ