শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

পিন পরিবর্তন করে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, শিক্ষক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

কক্সবাজারের মহেশখালীতে শিক্ষার্থীদের গোপন পিন পরিবর্তন করে সরকারের দেয়া উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পিন পরিবর্তন করে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, শিক্ষক আটক

আটকরা হলেন- মহেশখালী কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ (২৪) এবং স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (২২)। তারা দুইজন পারস্পরিক যোগসাজশে কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করেন।

রোববার সকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই।

তিনি বলেন, নুরুল ইসলাম নামক একজন সচেতন অভিভাবক অভিযোগ করেন, খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা পেতে সহায়তার দায়িত্বে নিয়োজিত।

এ সুবাদে তিনি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিনের সহযোগিতায় গোপন পিন নাম্বার ব্যবহার করে শতাধিক শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে।

সরকারের উপবৃত্তির টাকা দেওয়ার মাধ্যম ‘পিন নাম্বার’ যেন কাউকে না দেয়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা প্রদান করছে সরকার। একটি নির্দিষ্ট গোপন পিন নাম্বারে সেই টাকা পৌঁছে দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ