শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

হাজীগঞ্জে ২৫ লাখ টাকা নিয়ে উধাও, ১১ লাখ নিয়ে ধরা!

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযান পরিচালনা করে এক প্রতারক ও অর্থ আত্মসাতকারীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিয়ানগরের একটি বাসা থেকে গ্রেপতার করা হয় অর্থ আত্মসাতকারী প্রতারক সাগর কুমার দত্তকে। এ সময় তার কাছ থেকে নগদ ১১ লাখ টাকা উদ্ধার করে পিটিআইয়ের অভিযানকারী দলের সদস্যরা।

এর আগে, গত ২০ মে হাজীগঞ্জ বাজারের ফরিদউদ্দিন আহমেদ ডিস্ট্রিবিউশন নামে একটি প্রতিষ্ঠানের ২৫ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেন তিনি। এ ঘটনার পরের দিন হাজীগঞ্জ থানায় মামলা করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার সোয়েব আক্তার। পরে মামলার দায়িত্ব দেওয়া হয় চাঁদপুর পিবিআই জোনকে।

শুক্রবার (১১ জুন) দুপুরে এই জোনের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার জানান, মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থানের স্থান সনাক্ত কাজ শুরু করে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আমিরুল ইসলাম। এরপরই গত কয়েকদিনের চেষ্টার পর অভিযুক্ত সাগর কুমার দত্তের অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে বৃহস্পতিবার পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিয়ানগরের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সাগর কুমার দত্ত (৩০) এবং স্বপ্না ভৌমিক (২৮) আরেকজনের কাছে রাখা ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার আরো জানান, অবশিষ্ট ১৪ লাখ টাকা উদ্ধারে এই দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসামি সাগর কুমার দত্ত ফরিদউদ্দিন আহমেদ ডিস্ট্রিবিউশনের আইটি শাখা ছাড়াও আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। তার বাসা হাজীগঞ্জ বাজারেই।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সাগর কুমার দত্ত এই প্রতিষ্ঠানে চাকরি করলেও মূলত তিনি ছিলেন একজন প্রতারক। তাকে ধরতে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, থানা পুলিশের সহযোগিতা নিয়ে চূড়ান্তভাবে পিবিআই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ