শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৫৯৯ জন

খুলনা ব্যুরো / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে শনাক্তের সংখ্যাও ৩৮ হাজার ছাড়িয়েছে। 

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার-শুক্রবার) বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৯৯ জনের, যা সংক্রমণের শুরু থেকে এই বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা শুক্রবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে তথ্যে জানা যায়, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় তিনজন, সাতক্ষীরায় দুইজন ও যশোরে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গা জেলায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার (১১ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬৮৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০১-এ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৭৩৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়, বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৫৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯২ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৬০৫ জন।

বাগেরহাটে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৪ জন।
সাতক্ষীরায় শনাক্ত হয়েছে ২ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৬০ জন।

যশোরে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ২৭ জন। মারা গেছেন ৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮০ জন।

নড়াইলে শনাক্ত হয়েছেন ২ হাজার ১২ জন। মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৭ জন।

মাগুরায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৭ জন। মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন

ঝিনাইদহে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭ জন। মারা গেছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯২ জন।

কুষ্টিয়ায় করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৩৮ জন। মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮০ জন।

চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৯ জন।

শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে শনাক্ত হয়েছেন ১ হাজার ১২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৮৪ জন।
 

নুরুজ্জামান/বকুল


এই ক্যাটাগরির আরো সংবাদ