শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

মতলব উত্তরে লঞ্চঘাটে ভাসমান লাইব্রেরি উদ্বোধন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উন্মুক্ত পাঠাগার ও সারা ফাউন্ডেশন কর্তৃক ষাটনল লঞ্চঘাটে ভাসমান লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১জুন) সকালে ষাটনল লঞ্চঘাটে সংগঠনের উদ্যোক্তা আমিরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সাংবাদিক সানি ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব বার্তার সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী, সাদা-কালো সংগঠনের সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন সরদার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক মাহফুজুর রহমান, শাহিন আলম, সফিকুল ইসলাম রানা, গোলাম রাব্বানী মোল্লা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বোরহান উদ্দিন ডালিম বলেন, মানুষের মাঝে জ্ঞানের আলো বিস্তার এবং জ্ঞান পিপাসুদের জ্ঞানের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভাসমান লাইব্রেরি। এছাড়া যাতায়াতে বিরতির সময় যুবসমাজের অবসর সময় কাটাতে বাতিঘর সহায়ক ভূমিকা পালন করবে। এ লাইব্রেরিতে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে নানা বই। এছাড়াও ভাসমান লাইব্রেরিতে লঞ্চে যাতায়াত করা যাত্রীদের বিরতির সময় গুরুত্বপূর্ণ লেখকদের বই পড়তে পারবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ