শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

হাইমচরে দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে নিষিদ্ধ দুই লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকার পাড়া বগুলা গ্রামের সিরাজুল ইসলাম সনির বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব জাল জব্দ করা হয়। একই সময় এসব জালের মালিক সিরাজকে না পাওয়ায় তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান করা হয়। জব্দকৃত দুই লাখ মিটার কারেন্টজাল উপজেলা পরিষদ এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত খাদিজা বেগমকে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিগ্যান চাকমা ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, কোস্টগার্ড পেটি অফিসার আব্দুল মতিনসহ কোস্টগার্ড সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ