শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস!

চট্টগ্রাম ব্যুরো / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

চট্টগ্রামে একটি বাসার গভীর নলকূপ থেকে পানির পরিবর্তে গ্যাস নিঃসরণ হওয়ায় নমুনা সংগ্রহ করেছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপে্লারেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞরা।

বাপেক্সের উপব্যবস্থাপক (ভূতাত্ত্বিক জরিপ দল) মো. হামিদুজ্জামান বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি। এটি আমাদের ল্যাবে পরীক্ষা করা হবে। পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়।

গত কয়েক দিন ধরে নগরীর মোহরা এলাকার একটি বাসার গভীর নলকূপ থেকে গ্যাসজাতীয় পদার্থ নিঃসরণ হচ্ছিল। খবর পেয়ে তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা চট্টগ্রামে আসেন। তারা হলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপে্লারেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক মো. হামিদুজ্জামান ও উপব্যবস্থাপক মো. আবদুল মুমিন। নমুনা সংগ্রহকারীরা বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দুই দফা নমুনা সংগ্রহ করে ঢাকায় বাপেক্সের ল্যাবে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, গভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে- এ সংবাদ ছড়িয়ে পড়লে বুধবার দুপুরের দিকে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা। তারা কোনো সমাধানে পৌঁছতে না পারলে বিকালের দিকে ঢাকা থেকে ডাকা হয় বাপেক্সের প্রতিনিধি দলকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ