শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিএনপির মুখে অভ‌্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা শোভনীয় নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের ‘অভ‌্যন্তরীণ গণতন্ত্র’ নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলেছে, তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির মুখে অভ‌্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা শোভনীয় নয়।’

বুধবার (২৫ নভেম্বর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য, তাদের মুখে এ কথা অনেকটা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো।’

ওবায়দুল কাদের বলেন, ‘যাদের দলে নেই অভ‌্যন্তরীণ গণতন্ত্র চর্চার ইতিহাস, তারা আওয়ামী লীগের দোষ খোঁজে। আমরা জানতে চাই, মূল দল এবং অঙ্গ সংগঠনের কাউন্সিল ও কমিটি গঠন করতে ব‌্যর্থতা কোন গণতন্ত্র? ক্ষমতায় থাকতে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চা তো জনগণ অনেক দেখেছে।’

আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই বলে সম্প্রতি মন্তব‌্য করেছেন বিএনপির নেতারা। এ প্রসঙ্গ তুলে ধরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরও পাল্টা প্রশ্ন তোলেন বিএনপির অভ‌্যন্তরীণ গণতন্ত্র নিয়ে।

তিনি বলেন, ‘যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে, যা জনগণের সাথে প্রতারণা। বিএনপির গণতন্ত্র হচ্ছে—রাতের বেলায় কারফিউ, বছরের পর বছর নিজ দলে কমিটি গঠনে ব্যর্থতা, আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেরা আগুন দেওয়া।’

জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে চললেও তাদের নেতাদের মুখচ্ছবিতে জুলুমতন্ত্র আর সুবিধাবাদের প্রতিচ্ছবি বারবার ফুটে উঠে বলেও মন্তব‌্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য—হাওয়া ভবন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার হরণ করে দুর্নীতি লালন-পালন করা। বছরের পর বছর কেন্দ্র থেকে তৃণমূলে সম্মেলনের মাধ‌্যমে কোনো কমিটি গঠন করতে পারেনি বিএনপি। পারেনি দলের কাউন্সিল করতে। তাদের মুখে অভ‌্যন্তরীণ গণতন্ত্র চর্চার কথা মোটেও শোভনীয় নয়।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে আর আওয়ামী লীগ সাইডলাইনে বসে দেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এসেছে এ দেশের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগই দিতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। তারা আবার সার্বভৌমত্বের কথা বলে। তারা নাকি স্বাধীনতা রক্ষা করবে। তাই বলব, দূতাবাসে নয়, ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন। জনগণের মন জয় করুন।’

বঙ্গবন্ধু পরিবার এ দেশের রাজনীতিতে সততা আর ত্যাগের প্রতীক, এ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের সদস‌্যদের মাঝে অর্থ-সম্পদের কোনো মোহ নেই। নেই বিলাসিতা, নেই ভোগ-বিলাসের প্রতিযোগিতা।’

  • সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ