শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জের এজেন্ট ব্যাংক হতে ১৬ লাখ টাকা ডাকাতি

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ফকির বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক থেকে নগদ ১৬ লাখ টাকা ডাকাতির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ জুন)সকালে ব্যাংক খোলার পর দেখতে পায় অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা। এ সময় ওপরে দেখা যায় ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ও জানালার গ্রিল ভাঙ্গা। প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকলেও ক্যাশের ভিতরে থাকা ১৬ লাখ টাকা ডাকাতি হয়েছে।

বিষয়টি দেখে ব্যাংকের পরিবেশক জাহিদ আনোয়ার তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসোন ও গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গণি পাটোওয়ারী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংক এশিয়ার ব্রাঞ্চ ম্যানেজার আ.রহমান বলেন,‘৯ জুন বুধবার রাতে যে কোনো সময় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভেঙ্গে এক দল ডাকাত ভেতরে ডুকে ১৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় সিসি ক্যামরা ডাকাতদল খুলে রেখে যায়। যে কারণে তাদের সংখ্যা ও চেহারা চিনা সম্ভব হয়নি। ডাকাতির ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ