শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

গরমে স্বস্তিতে পাকা আম

হেলথ ডেস্ক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

গরমের কষ্ট অনেকটাই ভুলিয়ে দেয় যখন সামনে আসে একটি মিষ্টি পাকা আম। তার রূপ-গন্ধ-স্বাদ সবই পাগলকরা।

আর এই আমের স্বাদ বহুগুন বেড়ে যায় যদি তৈরি করা হয় ঠাণ্ডা লাচ্ছি বা কাস্টার্ড।

খুব সহজে যেভাবে তৈরি করে উপভোগ করতে পারেন মজাদার আমের আইটেমগুলো। জেনে নিন-

লাচ্ছি পাকা আম কিউব করে কাটা তিন কাপ। চিনি দুই টেবিল চামচ (স্বাদমতো)। মিষ্টি দই দেড় কাপ। পানি ২ কাপ। ভ্যানিলা অ্যাসেন্স সামান্য(ইচ্ছা)।  সাজানোর জন্য পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ ও বরফ কুচি।

সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। স্বচ্ছ গ্লাসে ঢেলে পেস্তা বাদাম কুচি ও বরফ কুচি(ইচ্ছা) দিয়ে পরিবেশন করুন আমের লাচ্ছি।

পুষ্টিতে ভরপুর দারুণ মজার আমের কাস্টার্ডের রেসিপি।

উপকরণ: পানি ৪ কাপ, গুঁড়া দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, ভ্যানিলা অ্যাসেন্স আধা চা চামচ, ডিমের কুসুম ৩ টি।

আমের টুকরো তিন কাপ ও সফট ক্রিম।

প্রণালী: পানি, গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার, কর্ন ফ্লাওয়ার, ভ্যানিলা অ্যাসেন্স, চিনি ও ডিমের কুসুম একসঙ্গে মিলিয়ে পাত্রে জ্বাল করতে থাকুন। ঘন হয়ে উঠলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। স্বচ্ছ পাত্রে পাকা আমের টুকরো, সফট ক্রিম ও কাস্টার্ড দিয়ে পছন্দমতো লেয়ার করে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

ক্রিম তৈরি: ইন্সট্যান্ট বাটার, আইসিং সুগার, বাটার ফ্লেভার একসঙ্গে ৮-১০ মিনিট বিট করে নরমাল ফ্রিজে ৮-১০ মিনিট রেখে  আবার ৮ মিনিট বিট করুন। হয়ে গেল সফট ক্রিম।


এই ক্যাটাগরির আরো সংবাদ