শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

চাঁদপুরে দক্ষতা উন্নয়নে দুদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এটুআই কর্তৃক “কুটির, মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানে সিএমএসএমই শিক্ষাণবিশি কর্মসূচীর মাধ্যমে দক্ষতা উন্নয়ন” বুধবার ৯ জুন সকাল ১০টার দিকে দু’দিন ব্যাপী ওস্তাদগণের (MCP) শিক্ষণবিশি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) এর উদ্ধোধন করেন অনুষ্ঠানে প্রধান চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় তিনি বলেন, দেশের কর্মহীন মানুষের কর্মঠ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি ও তাদের পণ্য রপ্তানি করা যায় । জনশক্তিকে শক্তিতে তৈরী করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন।

প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।কারন প্রশিক্ষণের মাধ্যমে অজানা কিছু তথ্য এর মাধ্যমে জানা যায়।যা জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। একজন প্রশিক্ষণ নেয়া ব্যক্তি তার কর্মক্ষেত্রে ভাল স্থান তৈরী করতে পারে।তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ নেয়া উচিৎ ।

তিনি আরো বলেন,জনশক্তি তৈরী করতে হলে আমাদের যুবক শ্রেণীর জনগোষ্ঠিকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করতে হবে। কেননা বিশ্বের বেশীরভাগ মানুষই যুবক। উন্নয়নমূলক কাজে যুবসমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষিত যুবসমাজ প্রতিটি দেশের উন্নয়নের চাবিকাঠি। তাই জনসংখ্যাকে বোঝা না মনে করে তাদের সঠিক ব্যবহার নিশ্চিত করলে তা দেশের জন্য আশির্বাদ হয়ে আসবে। বিভিন্ন প্রশিক্ষণও কারিগরি জ্ঞানের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে পারলে দেশ উন্নত হবে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের বিশেষ অতিথির চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান , সহকারী কমিশনার (ভূমি)হেলাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।

বালিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো:তানভীর হোসেনের পরিচালনায় “কুটির, মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানে সিএমএসএমই শিক্ষাণবিশি কর্মসূচীর ৪০জন প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ