শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

হাইমচরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত নিউচর আশ্রয়ন প্রকল্প হস্তান্তর

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

চাঁদপুর হাইমচর উপজেলায় গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত নিউচর সম্প্রসারণ আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ জুন)বিকেলে হাইমর নিলকমল ইউনিয়নের নিউচরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের হাতে এই আশ্রয়ন প্রকল্পের চাবি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে, ৪৪ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং কুমিল্লা সেনানিবাস ৩ বীরের তত্ত্বাবধানে ১৪০টি পরিবারের জন্যে এই আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কুমিল্লা সেনানিবাসের মেজর মো. তাসনিম ফরহাদ বলেন, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগানে সরকার গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে আশ্রয়ণ প্রকল্প তৈরী করেছে। এই প্রকল্পের আওতায় আজকে এই চর এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলো।

তিনি বলেন, এখানে ১৪০টি ভূমিহীন পরিবারের আশ্রয়নের সুযোগ পাবে। পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এই আশ্রয়ন প্রকল্প ভূমিকা রাখবে।

সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইন চৌধুরী বলেন, অতন্ত পরিচ্ছন্ন ভাবে এই প্রকল্পটির কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্যে আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের ধন্যবাদ জানাই। তারা গুণগত মান বজায় রেখে কাজ করেছেন।

তিনি বলেন, এখানে নদী ভাঙনের শিকার এবং অসহায় ভূমিহীন পরিবার নিজেদের বসস্থান পেলো। এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশকে এগিয়ে নিতে আমরা সবাই সবার জায়গা থেকে সহযোগীতা করবো। তবেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন মেহেদি হাসান, হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, স্থানীয় সরকার উপ-সহকারি প্রকৌশলী মাসুদুর রহমান, ঠিকাদার মো. জাকির হোসেন।

সেনাবাহিনী সূত্র জানায়, হাইমচর উপজেলার নিউচর একটি প্রত্যন্ত অঞ্চল। ওই এলাকার গৃহহীনদের আশ্রয় প্রদানের লক্ষ্যে চলতি বছরের ১ এপ্রিল এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সিআইসিট ব্যারাক হাউজে মোট ১৪০টি পরিবার বসবাস করতে পারবে। এই প্রকল্পের দৈর্ঘ্য ৪৭০ ফুট এবং প্রস্থ ৪০০ ফুট। আশ্রয়ন শেডের সংখ্যা ২৮টি।

প্রতিটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ ২৯ ফুট। শেডগুলোর প্রতিটি মেঝে পাকা ও সম্পূর্ণ টিনে দ্বারা আচ্ছাদিত। বসবাসকারী পরিবারের সুবিধার্থে মোট ৮৪টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ২৮টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত ২২ মে এই প্রকল্পের কাজটি সম্পন্ন হয়


এই ক্যাটাগরির আরো সংবাদ