শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

মতলবে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

মোঃ নাঈম পাটোয়ারী, চাঁদপুর / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে মামির সাথে অভিমান করে ভাগনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তার নাম শিলা আক্তার(১৫))। সে স্থানীয় একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে পড়ে।

রোববার (৬ জুন)সন্ধ্যায় মতলব পৌর সভার উত্তর দিঘলদী গ্রামের  বারোঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল, পুলিশ  ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিলা আক্তার তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করে আসছে। ঘটনার দিন  বিকালে  শিলা আক্তারের মামানী তাদের ঘরের আসবাবপত্র এক স্থান থেকে অন্যস্থানে নিচ্ছিলেন।

এসময় শিলা আক্তারের পড়ার টেবিল অন্যত্র সরিয়ে নেয়ায় মামি নুরুন নাহারের সাথে তর্ক বিতর্ক হয়। সেই তর্কের জের ধরে রাগে অভিমানে সন্ধ্যা আনুমানিক ৭ টায় সবার অজান্তে  রান্না ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

সন্ধায় শিলাকে ঘরে না দেখে খুজতে বের হয় পরিবারের লেকজন।হঠাৎ করে জাহানারা বেগম (নানী) দেখতে পায় রান্নাঘরের আড়ার সাথে শিলার গলায় ওড়না পেচিয়ে ঝুলতেছে।ডাক চিৎকার দিলে আশপাশের লেকজন এসে তাকে (শিলা) মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নানী জাহানারা বেগম বলেন, শিলা ও তার মামী নুরজাহানের মধ্য তর্কবিতর্ক হয়েছিল।তাই সে ক্ষোভে আত্মহত্যা করে।শিলা ছোট বেলা থেকেই এখানে থেকে পড়ালেখা করে আসছে। তার বাড়ি  কুমিল্লার চান্দিনা উপজেলার বড় কুড়ি গ্রামে,বাবার নাম আমির হোসেন।

তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রুহুল আমিন বলেন,এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ