শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শাহরাস্তি নিজমেহার মডেল পাইলট উবি’র প্রধান শিক্ষক আজাদ হোসেন

মো: সোহেল হোসেন ,শাহরাস্তি / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীর্ঠ নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মো: আজাদ হোসেন পাটোয়ারী।

শনিবার (৫ জুন) নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে (প্রধান শিক্ষক ) নিয়োগ বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রধান শিক্ষক পদে ৭ জন প্রার্থী অংশ নেয়। এতে মো: আজাদ হোসেন পাটোয়ারী নির্বাচনী বোর্ডের লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হন। দুপুর ৩ টায় নির্বাচনী বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শির্ক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন, এবং প্রধান শিক্ষক হিসেবে মো: আজাদ হোসেনের নাম ঘোষনা করেন।

এসময় নির্বাচনী বোর্ডে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব মো: হাবিব উল্ল্যাহ মজুমদার, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী, সদস্য ডিজি প্রতিনিধি ও চাঁদপুর মাতৃপীর্ঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ঞ দেবনাথ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব মফিজুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম মোল্লা, ও মো: শাহআলম।

এ বিষয়ে মো: আজাদ হোসেন জানান, সকলের দোয়ায় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। এ প্রতিষ্ঠানটিকে যেন আধুনিক উন্নত ও মানসন্মত যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা যায় সেজন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ