শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সীমান্তে কঠোর লকডাউনের দাবি জি এম কাদেরের

দর্পণ রিপোর্ট / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলায় সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি জানান, খাদ্য সহায়তা নিশ্চিত করে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে। কারণ ক্ষুধার্ত মানুষকে খাদ্য না দিয়ে কখনোই আটকে রাখা যাবে না। পাশাপাশি জেলা পর্যায়ে দ্রুততার সাথে চিকিৎসা সেবা উন্নত করতে হবে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অক্সিজেন সহায়তা প্রস্তুত রাখতে হবে।

ওই বিবৃতিতে তিনি আরও জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আবার সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে প্রতি রাতেই ভারত থেকে অসংখ্য মানুষ প্রবেশ করছে বাংলাদেশে। তাই সীমান্তবর্তী জেলাগুলোতে আরও কঠোরভাবে লকডাউন প্রয়োজন।

বিবৃতিতে জি এম কাদের বলেন, প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা যেতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলায় শিথিলতা দেখালে চরম খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ