শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

খুলনায় করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২

নিউজ ডেস্ক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

খুলনা বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেলেন ৬৬৬ জন। এদিকে খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ২৫২ জন। এ নিয়ে বিভাগে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা এখন ৩৫ হাজার ৭৪২ জন।

শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানার পাঠানো প্রতিবেদন থেকে এসব  তথ্য জানা গেছে।

বর্তমানে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বাসায় আর হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৩২৩ জন। ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৬০ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় সংক্রমিত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৭৫৩ জন। সুস্থতার হার ৮৯ শতাংশ ।

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার ৮৮ জন (নগরে ৭৪ জন)। এ ছাড়া বাগেরহাটে ৬ জন, যশোরে ১৮, সাতক্ষীরায় ৮৯, মেহেরপুরে ১, চুয়াডাঙ্গায় ৭ জন, ঝিনাইদহে রয়েছেন ৬ জন, কুষ্টিয়ায় ৩৭ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এই সময়ে মাগুরা এবং নড়াইলে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, গত ৩০ মে শনাক্ত ৩৪ হাজার এবং ৩ জুন শনাক্ত ৩৫ হাজার ছাড়ায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ