শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

কচুয়ায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

মো: হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ চত্তর মাঠে উদ্বোধন করা হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলা।

শনিবার (৫ জুন) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজন ফিতা কেটে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম ।

মেলায় উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন থেকে বিভিন্ন খামারিরা বিভিন্ন জাতের গবাদিপশু স্থান পায়। মেলায় বিভিন্ন জাতের গরু,ছাগল ও পাখির স্টল ছিল।

উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা.এইচ,এম জামসেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার ও খামারী নেয়ামত উল্যাহ প্রমূখ।

কচুয়ায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলা উদ্ধোনত্তোর আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলায় অংশ গ্রহনকারী উপজেলার বিভিন্ন গরু, ছাগল, পাখি ও মহিষ খামারীদের মাঝে চেক বিতরণ করেন ।এ সময় প্রানিসম্পদ সম্প্রসারন অফিসার দিলরুবা সাথী,ভেটেনারী সার্জন আমেনা আক্তারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ