শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

প্রান্তিক কৃষকের কাছে প্রণোদনার সুফল পৌঁছে দিতে হবে: খাদ্যমন্ত্রী

দর্পণ প্রতিবেদন / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের যুগোপযোগী পরিকল্পনার কারণেই কৃষক ফসলের নায্যমূল্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক কৃষকের কাছে প্রণোদনার সুফল পৌঁছে দিতে হবে।

তিনি শুক্রবার (৪ জুন) ময়মনসিংহের খাগডহরে সিএসডিতে নবনির্মিত ভবন উদ্বোধন এবং চলমান ধান-চাল সংগ্রহ অভিযান নিয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে এ বছর পর্যাপ্ত ফসল উৎপাদন হয়েছে। কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে তিনি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন। তিনি বলেন, দেশে খাদ্য শস্য মজুদ এই মুহূর্তে প্রায় দশ লাখ মেট্রিক টন। মজুদের পরিমাণ বাড়াতে মন্ত্রী চলমান সংগ্রহ অভিযান জোরদার করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, অসাধুচক্র খাদ্য শষ্য মজুদের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রসাশক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জেলা পরিষদের প্রসাশক ইউসুফ খান পাঠান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এর আগে খাদ্যমন্ত্রী সিএসডির আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ