শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

মতলব উত্তরের সদরদিয়া শেখ রাসেল একতা ক্লাবের ফুটবল খেলা অনুষ্ঠিত

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর গজরা ইউনিয়নের সদরদিয়া শেখ রাসেল একতা ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় স্থানীয় যুবকরা দুটি দলে বিভক্ত হয়ে বিবাহিত বনাম অবিবাহিত দলে অংশগ্রহণ করে। খেলায় নির্দিষ্ট সময়ে ১-১গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়, টাইব্রেকারে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, গজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন। মো. তোফাজ্জল হোসেন বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, সমাজকে এবং নিজ সন্তান ও পরিবারকে মাদক মুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাদক আমাদের সমাজের একটি ব্যধি। এই যুব সমাজকে মুক্ত করতে আমাদের সন্তান ও সকল যুবক-যুবতীদের খেলাধুলাই উৎসাহ যোগাতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোকে উৎসাহ যোগাতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার পাশাপাশি বর্তমান সরকার দেশব্যাপি খেলাধুলার প্রসারে নানা কর্মসুচি গ্রহন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য নুরুল ইসলাম, মো. জাহিদ হোসেন, মো. কবির হোসেন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মো. দ্বীন ইসলাম, মফিজুল ইসলাম, আবদুস ছাত্তার মাষ্টার, মো. দুলাল হোসেন ও সোহেল সরকার’সহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ